Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Car-bus-collision: অম্বিকাপুর-বিলাসপুর জাতীয় সড়কে গাড়ি-বাসের সংঘর্ষে মৃত এক যুবক, আহত ৩

One youth dead, 3 injured in car-bus collision on Ambikapur-Bilaspur National Highway
One youth dead, 3 injured in car-bus collision on Ambikapur-Bilaspur National Highway

 

রায়পুর, ২২ নভেম্বর: অম্বিকাপুর-বিলাসপুর জাতীয় সড়কে গাড়ি ও বাসের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে। বুধবার সকালে অম্বিকাপুর-বিলাসপুর জাতীয় সড়কের উদয়পুর থানা এলাকার আলকাপুরী মোড়ের কাছে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। ছট পুজোর পর গাড়ি করে কিছু ব্যক্তি বিহার থেকে রায়পুরে ফিরছিলেন। উদয়পুর থানা সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ছট পুজো সেরে একটি পরিবার গাড়িতে করে বিহার থেকে রায়পুরে ফিরছিল। উদয়পুর থানা এলাকার আলকাপুরী মোড়ে ওভারটেক করার সময় একটি বাসের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। মৃতের নাম শ্রেয়াংশ মিশ্র(২০), আহতরা হলেন, অমিত মিশ্র(৪০), পিঙ্কি মিশ্র (৩৫), ন্যান্সি মিশ্র(১৫)। সংঘর্ষের পর বাসটি উল্টে যায়। দুঘণ্টা চেষ্টার পর গাড়িতে আটকে পড়া একজনকে উদ্ধার করা সম্ভব হয়। গুরুতর আহত হন অমিত মিশ্র। পিংকি মিশ্র ও ন্যান্সি মিশ্র আশঙ্কামুক্ত বলে জানা গেছে। যাত্রীবাহী বাসে যাত্রীরা সবাই নিরাপদে আছেন।

You might also like!