West Bengal

3 years ago

Sikkim covered with white sheet of snow :সিকিম নয়,দাঁতনের মাটি ঢাকলো বরফের সাদা চাদরে

sikim
sikim

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বহুবছর পরে দক্ষিণ বঙ্গ দেখলো এমন শিলাবৃষ্টি। ঘর থেকে রাস্তার দিকে তাকালে মনে হচ্ছে শীতের সিকিম। রবিবাসরীয় দুপুরে সবাই যখন খেয়ে বিশ্রাম নিচ্ছেন তখনই শুরু বরফ বৃষ্টি।বিকেল হতেই কালো মেঘ আর তারপর বরফ বৃষ্টি, দেখল পশ্চিম মেদিনীপুরের দাঁতন। ছিটেফোটা নয়, বেশ কয়েক মিনিট ধরে চলল এই শিলাবৃষ্টি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আকাশ থেকে সেভাবে জল পরে নি,কয়েক মিনিট ধরে এক নাগাড়ে বরফের টুকরো নেমে আসে।

  গরম শুরুর আগে সিকিমের স্বাদ রাঢ় বাংলার মাটিতে ।বাংলা ওড়িশা সীমান্ত এলাকা দাঁতনে প্রবল শিলাবৃষ্টি শুরু। সাদা হলো চারিদিক।প্রতিদিনই জেলা জুড়ে বৃষ্টি হচ্ছে। কালবৈশাখীর প্রভাবে বৃষ্টি হচ্ছে। উৎসাহী মানুষ ছবি তুললেন মোবাইল ক্যামেরায়। পার্বত্য এলাকা নয় পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা দাঁতন, সেই দাঁতনে ফের শিলাবৃষ্টি হল রবিবার দুপুরে।গত কয়েকদিন আগে শিলাবৃষ্টির ফলে ক্ষতির মুখে পড়েছিলেন দাঁতনের চাষিরা।তবে সেদিন থেকে রবিবার বরফের পরিমাণ ছিল অনেক বেশি। চাষীদের কপালে হাত পড়েছে। তাদের বক্তব্য এই সময় শুধু বৃষ্টি হলে যেমন বিভিন্ন চাষের উপকার,তেমনি বরফ পড়লে প্রবল ক্ষতি। বিভিন্ন সবজি ও আম চাষের পক্ষে এই শিলাবৃষ্টি খুবই ক্ষতিকারক। তবে দাঁতন অঞ্চলে কেন বার বার করে শিলাবৃষ্টি হচ্ছে তা নিয়ে চিন্তিত ভৌগোলিকেরা।

You might also like!