Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

National Highway Blockade:শিলিগুড়ির বাতাসির হাটে পাইকারি সবজির বাজার ফিরিয়ে আনার দাবিতে জাতীয় সড়ক অবরোধ

National Highway Blockade
National Highway Blockade

 

খড়িবাড়ি, ২৪ জুন  : শিলিগুড়ি মহকুমার অধিকারী থেকে পাইকারি সবজি বাজার বাতাসি ও খড়িবাড়িতে ফিরিয়ে আনার দাবীতে ফের পথ অবরোধে শামিল হলেন সবজি ব্যবসায়ীরা। এদিন শনিবার সকাল ১০টা নাগাদ এই দাবিতে ৩২৭ নম্বর জাতীয় সড়কের বাতাসি মোড়ে সবজি ফেলে অবরোধ শুরু করে আন্দোলনকারীরা। ঘন্টা খানেক অবরোধ চলার পর ব্লক প্রশাসনের আশ্বাসে উঠে যায় অবরোধ।

ক্রমশ জটিল হচ্ছে খড়িবাড়ি ব্লকের পাইকারি সবজি বাজারের সমস্যা। শনিবার ছিল বাতাসির হাট। এই হাটে বহু বছর ধরেই রাস্তার দু’ধারে ও কো-অপারেটিভ সোসাইটির জায়গায় সবজির বাজার বসত। পরবর্তীতে চাঁদার জুলুম ও পথচারীদের সঙ্গে বচসার অভিযোগে কৃষক ও পাইকাররা বাতাসি, খড়িবাড়ি ও ভালুকগাড়া থেকে রাতারাতি সবজির পাইকারি হাট সরিয়ে অধিকারীতে নিয়ে যায়। আর এতেই স্থানীয় কিছু কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছে। বিগত এক সপ্তাহ ধরে খড়িবাড়ি ও বাতাসিতে দুই পক্ষের আন্দোলন শুরু হয়েছে। স্থানীয় আন্দোলনকারীরা চাইছেন, অধিকারীতে নয়, আগে যেভাবে যেখানে পাইকারি সবজি বাজার হত, সেভাবেই বাতাসিতে ও খড়িবাড়িতে পাইকারি সবজি বাজার বসুক। এই দাবিতেই এদিন পথ অবরোধে শামিল হন বিক্ষোভকারীরা। এদিন ঘন্টাখানেক পথ অবরোধের পর পুলিশ ও প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

You might also like!