
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি এক তরুণীর সঙ্গে এক ব্যক্তির কথোপকথনের অডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ওই অডিয়ো ক্লিপটির সত্যতা যাচাই করিনি আমরা। সেখানে শোনা যাচ্ছে তরুণীকে চাকরি দেওয়ার নাম করে ফোনে অশ্লীল প্রস্তাব দেওয়া হচ্ছে। যদিও ওই অডিয়ো ক্লিপটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই অডিয়ো ক্লিপে যে পুরুষকণ্ঠ শোনা গিয়েছে তার সঙ্গে শিশিরের স্বর প্রক্ষেপণের মিল রয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শিশির।
তরুণী এবং পুরুষকণ্ঠের ওই অডিয়ো ক্লিপটি প্রায় ৩০ মিনিটের। বিভিন্ন সময়ে রেকর্ডিং করা ওই ক্লিপটি থেকে জানা যাচ্ছে, তরুণী চাকরিপ্রার্থী। উল্টো প্রান্তে থাকা পুরুষকণ্ঠের অধিকারী কোনও প্রভাবশালী ব্যক্তির। ওই ব্যক্তির কাছে চাকরির জন্য আবেদন করেছিলেন ওই তরুণী। অডিয়ো ক্লিপটিতে পুরুষকণ্ঠের অধিকারী ওই তরুণীকে টাকা দেওয়ার প্রস্তাবও দিতে শোনা গিয়েছে। সমাজমাধ্যমে এমন অডিয়ো ক্লিপ ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্ক তৈরি হয়েছে। এই ক্লিপ হাতে পাওয়ার পর থেকে প্রশ্ন তুলেছে বিজেপি। এ নিয়ে বিজেপি নেতা কল্লোল নন্দন বলেন, ‘‘তৃণমূলের কম-বেশি সব নেতাই এই দোষে দুষ্ট। যত দিন যাবে তত এই সব বেরিয়ে আসবে।’’
অন্যদিকে , শিশির দাবি করেছেন, অডিয়ো ক্লিপে যে পুরুষকণ্ঠ শোনা গিয়েছে তা তাঁর নয়। এমন কোনও অশালীন কাজ করেননি বলেও জানিয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে বলেও পাল্টা অভিযোগ শিশিরের। ঘটনার সত্যতা যাচাই করতে এ নিয়ে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন শিশির।
