West Bengal

3 years ago

Mukul Roy in Delhi:নিখোঁজ নন মুকুল; গিয়েছেন দিল্লিতে, বঙ্গ রাজনীতিতে জল্পনা বাড়ালেন প্রবীণ এই নেতা

mukul roy
mukul roy

 

কলকাতা, ১৮ এপ্রিল : আচমকাই দিল্লি উড়ে গেলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মুকুল রায়। কেন মুকুলের আকস্মিক দিল্লি-সফর, তা নিয়ে বঙ্গ রাজনীতিতে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। আবার সোমবার রাতে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থানায় নিখোঁজ ডায়েরি করেন মুকুলের ছেলে শুভ্রাংশু রায়। পুলিশের কাছে শুভ্রাংশুর দাবি, হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছেন তাঁর বাবা। তবে সূত্রের খবর, নিখোঁজ নন নিজের ইচ্ছাতেই রাজধানী পৌঁছেছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়।

কেউ কেউ বলছেন, তিনি চিকিৎসার কারণে দিল্লি গিয়েছেন। আবার কেউ বলছেন, তাঁর দিল্লি-যাত্রা একেবারেই রাজনৈতিক। যদিও মুকুলের দিল্লি-যাত্রার কারণ নিয়ে আনুষ্ঠানিক ভাবে কেউ কিছু জানা যায়নি। এ নিয়ে মুকুলের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

You might also like!