Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Mizaki Mago now seen in Lavpur:লাভপুরেও দেখা মিলল মিয়াজাকি আম, বিশ্বের দামি এই ফল দেখতে উৎসাহ মানুষের মধ্যে

Mizaki Mago now seen in Lavpur
Mizaki Mago now seen in Lavpur

 

বীরভূম, ৮ জুন : বিশ্বের সবচেয়ে দামি আমের তকমা পেয়েছে মিয়াজাকি আম। এতদিন শুধু জাপানে এই আমের দেখা মিলত। তবে এখন এই প্রজাতির আম বীরভূমের দুবরাজপুরের পর বীরভূমের লাভপুরেও দেখতে পাওয়া গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযয়ের "মাটির সৃষ্টি প্রকল্প"-এ রয়েছে লাভপুরের চৌহাট্টা মহদৌরি গ্রাম পঞ্চায়েতের নবগ্রাম। সেখানেই এই প্রজাতির আম ফলেছে। একটি গাছে ৫-৬টি আমের দেখা মিলছে। ইতিমধ্যেই সেই গাছ পরিদর্শন করেছেন লাভপুরের বিডিও সন্তু দাস-সহ লাভপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি শোভন চৌধুরী-সহ অন্যান্যরা। এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্বের দামি আম দেখতে ভিড় জমাতে শুরু করেছেন দূরদূরান্তের মানুষজন।

জাপানের মিয়াজাকি শহরকে 'ফলের রাজা' বলা হয়। এই শহরেই বিশেষ এই আমের ফলন হয়। অনেকটাই আপেলের মত দেখতে। এগুলি এক একটি ৩০০ থেকে ৩৫০ গ্রাম ওজনের হয়। শহরের নামানুসারে এই আমের নাম মিয়াজাকি। এই প্রজাতির আম পৃথিবীর অন্য সব আমের চেয়ে ১৫ গুণ বেশি মিষ্টি ও সুস্বাদু। কেজি প্রতি এই আমের দাম তিন লক্ষ টাকা ।

You might also like!