West Bengal

2 years ago

Overnight rain: রাতভর বৃষ্টিতে জলমগ্ন মঙ্গলবাড়ি-উত্তর ধূপঝোড়া

Mangalbari-Uttara Dhupjhora submerged in overnight rain
Mangalbari-Uttara Dhupjhora submerged in overnight rain

 

চালসা, ৭ জুলাই: বৃহস্পতিবার রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে চালসা সংলগ্ন মঙ্গলবাড়ী এলাকার মহাকাল পাড়া ও উত্তর ধূপঝোড়া নিতেন পড়া এলাকা। মূলত ওই দুই এলাকায় জল নিকাশির কোনও ব্যবস্থা না থাকার জন্যই এই অবস্থা বলে বাসিন্দারা অভিযোগ করেন।

মঙ্গলবাড়ীর বাসিন্দা জোতিস চন্দ্র রায় জানান, বাড়ির পাস দিয়ে এক নালা গিয়েছে। সারা রাত প্রবল বৃষ্টির ফলে নালার ওপর দিয়ে জল আমাদের বাড়িতে ঢুকে গিয়েছে। জল ঢোকার ফলে মাটি নরম হয়ে যায়। যার ফলে শোবার ঘর একদিকে হেলে গিয়েছে। রান্নার ঘর সহ মজুত করা ধান জলের তলায়।

একই পরিস্থিতি উত্তর ধূপঝোড়া নিতেন পাড়া এলাকায়ও। সেখানেও দু থেকে তিনটি বাড়ি জলমগ্ন হয়ে রয়েছে। এদিন সকাল থেকেই ওই দুই এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব পরিদর্শনে যান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদিও জল অনেকটা কমতে শুরু করে। যাবতীয় পরিস্থিতির উপর নজর রাখছে মেটেলি ব্লক প্রশাসন।


You might also like!