West Bengal

3 years ago

Murshidabad : মুর্শিদাবাদে মিড ডে মিলের রান্নাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা

Problem in mid-day meal in murshidabad
Problem in mid-day meal in murshidabad

 

মুর্শিদাবাদ, ১০ জানুয়ারি  : মুর্শিদাবাদের ভগবানগোলায় মিড ডে মিলের রান্নাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। বচসার জেরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ফুটন্ত গরম জল, ভাতের ফ্যান ছুড়ে মারার অভিযোগ উঠল। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ।

ভগবানগোলা ব্লক ২ এর অন্তর্গত নসিপুর উচ্চ বিদ্যালয়ের স্কুলে কয়েকটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রান্না করেন। তাঁরা একটি রুটিন মানেন। সেই রোটেশন অনুযায়ী স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কাজ করে থাকেন। অভিযোগ, সেখানে জনা কয়েকজনকে দিয়েই স্থায়ীভাবে কাজ করান হচ্ছে। শেষ কয়েকদিনে ২০ জন মহিলা এক নাগাড়ে কাজ করছেন। ফলে বাকিরা আর সুযোগ পাননি। এই নিয়েই চাপা অসন্তোষ ছিল। মঙ্গলবার সকালে ওই মহিলারা যখন রান্না করছিলেন, তখন অপর এক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এসে বাধা দেন। দুপক্ষের মধ্যে বচসা বাধে। কথা কাটাকাটির ফাঁকেই ভিতর থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিকে কেউ গরম জল ছুড়ে মারে বলে অভিযোগ। এই নিয়ে দুপক্ষের বচসা আরও চরমে ওঠে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

You might also like!