West Bengal

3 years ago

Kolkata-Cochbehar flight due to accident :রানওয়েতে চাকা ফেটে দুর্ঘটনার কবলে কলকাতা-কোচবিহার বিমান

Kolkata-Cochbehar flight due to accident on the runway
Kolkata-Cochbehar flight due to accident on the runway

 

কোচবিহার, ২০ এপ্রিল : কলকাতা-কোচবিহার বিমানের চাকা ফেটে বিপত্তি। অল্পের জন্য রক্ষা পেলেন পাইলট ও সাত যাত্রী।

বৃহস্পতিবার সকালে দমদম বিমানবন্দর থেকে কোচবিহারগামী ১৭১০৫ নম্বরের বিমানটি কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রানওয়েতে কিছুটা যাওয়ার পর বিমানের সামনের চাকা ফেটে যায়। বিমানে সেইসময় পাইলট ও এক মহিলা সহ সাত যাত্রী ছিলেন। ঘটনায় অসুস্থ বোধ করেন ওই মহিলা যাত্রী। সকলের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। যদিও বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এদিনের কোচবিহার-কলকাতা বিমান বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, ছোট একটি বিমান নিয়ে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি চালু হয় কোচবিহার কলকাতা বিমান পরিষেবা।

You might also like!