West Bengal

3 years ago

Kaliaganj case Demands CBI: কালিয়াগঞ্জ নিয়ে সিবিআই তদন্ত ও পরিবারকে নিরাপত্তার দাবিতে দায়ের মামলা

Kaliaganj case  File Public interest litigation at Kolkata HC (Symbolic Picture)
Kaliaganj case File Public interest litigation at Kolkata HC (Symbolic Picture)

 

কলকাতা, ২৪ এপ্রিল  : কালিয়াগঞ্জে ছাত্রীমৃত্যুর জের এবার আদালতের দোরগোড়ায়। ধর্ষণ ও খুনের অভিযোগে সিবিআই তদন্ত-সহ একাধিক দাবিতে মঙ্গলবার কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।

ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। তা নিয়ে সরব হয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। পুলিশের দাবি, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ছাত্রীর। এবার ঘটনার সিবিআই তদন্তের দাবি তুলে হাই কোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। মামলায় মৃতার পরিবারকে যথাযথ নিরাপত্তা, এক কোটি টাকা আর্থিক সাহায্যের দাবি তোলা হয়েছে।

বিষয়টি নিয়ে মামলার আবেদন জানিয়েছিলেন আইনজীবী। তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সূত্রের খবর, ঘটনায় নথি নষ্ট হতে পারে, এই আশঙ্কা প্রকাশ করে দ্রুত শুনানির আবেদন জানান মামলাকারী। মঙ্গলবার মামলাটির শুনানির সম্ভাবনা।

জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন রবিবার কালিয়াগঞ্জের ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের রিপোর্ট দেখতে চান। কিন্তু অভিযোগ, তাঁর সঙ্গে কেউ দেখা করেনি। এতে জেলাশাসকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন এনসিপিসিআর-এর চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। এই ঘটনা নিয়ে ফের রাজ্য ও জাতীয় শিশু সুরক্ষা কমিশন সংঘাতে জড়িয়েছে।


You might also like!