Breaking News
 
WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

West Bengal

2 years ago

Jhalda Municipality : এবার নিয়োগ দুর্নীতিতে ইডির নজরে ঝালদা পুরসভা

Jhalda municipality (File Picture)
Jhalda municipality (File Picture)

 

পুরুলিয়া, ১২ সেপ্টেম্বর  : এবার নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির নজরে। পুরনিয়োগ দুর্নীতির মামলায় ঝালদা পুরসভাকে চিঠি পাঠিয়েছে ইডি। সোমবারই সেই চিঠি এসে পৌঁছেছে পুরসভার হাতে। মঙ্গলবার পুরসভা সূত্রে এ খবর জানা গিয়েছে।

গত বুধবারই চার কংগ্রেস কাউন্সিলর ও এক নির্দল কাউন্সিলকে দলে টেনে বোর্ড গড়েছে তৃণমূল। শাসকদল বোর্ড গড়ার পর এবার আবার পুরকর্মী নিয়োগ নিয়ে ইডির নোটিস। সূত্রের খবর, ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে যত নিয়োগ হয়েছে, সে সংক্রান্ত সমস্ত তথ্য জানতে চেয়েছে ইডি। ঝালদা পুরসভার প্রধান করণিক গৌতম গোস্বামী বলেন, “এক্সিকিউটিভ অফিসারকে চিঠি পাঠিয়েছে। সাতদিন সময় দেওয়া হয়েছে। আমরা নথি তৈরি করছি।”

এই প্রথমবার নয়। এর আগেও ঝালদা পুরসভাকে নোটিস পাঠিয়েছিল ইডি। করণিক গৌতম গোস্বামী বলেন, “আমরা ডাকযোগে ও ইমেলে ইডির নোটিস পেয়েছি। যেখানে বলা হয়েছে, ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে যত নিয়োগ হয়েছে, তাদের বায়োডাটা-সহ সমস্ত নথি দিতে হবে। সেই সময় থেকে কারা পুরপ্রধান পদে থেকেছেন, কার্যনির্বাহী অধিকারিক কারা, পুরকর্মচারিই বা কারা, নাম ফোন নম্বর চাওয়া হয়েছে। আমরাও সেই ভাবে প্রস্তুত নিচ্ছি। আগের চিঠিতেও একই তথ্য জানতে চাওয়া হয়। সেইমতো জানানোও হয়। ফের চিঠি এলো।”

You might also like!