Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Investigating officer also suspended after OC:ওসির পর সাসপেন্ড তদন্তকারী অফিসারও, তবু ক্ষোভ কমছে না

investigating officer Shyamal Mondal has also been suspended.
investigating officer Shyamal Mondal has also been suspended.

 

মুর্শিদাবাদ : নবগ্রামে চোর সন্দেহে ধৃত যুবকের জেল হেফাজতে মৃত্যুর ঘটনায় আগেই সাসপেন্ড হয়েছেন ওই থানার ওসি অমিত ভকত। এতেও ক্ষোভ কমছে না গ্রামবাসীর। বার বার বিক্ষোভের মুখে পড়ছে পুলিশ। তাই এবার সাসপেন্ড হলেন তদন্তকারী অফিসার শ্যামল মণ্ডলও।

পুলিশ জানিয়েছে, কিন্তু গ্রামে পৌঁছনোর আগে হাজার খানাক মানুষ জড়ো হয়েছেন মৃতের বাড়ির সামনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। কথা বলা হচ্ছে যাদব মহাসভার সদস্যদের।

শুক্রবার রাতে থানার শৌচাগারে গোবিন্দ দাস নামে এক বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার হয় নবগ্রাম থানায়। ২৮ বছরের ওই যুবকের পরিবারের অভিযোগ, পুলিশই পিটিয়ে খুন করেছে তাঁকে। পুলিশ দাবি করেন গোবিন্দ আত্মহত্যা করেছেন। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শুরু হয় উত্তেজনা। পুলিশ আধিকারিক এবং কর্মীদের বরখাস্তের দাবিতে বিক্ষোভ শুরু করেছে যাদব মহাসভা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালাতে হয় পুলিশকে। কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। কিন্তু উত্তেজনার প্রশমন হয়নি। এর পর প্রথমে ওসি, তার পর তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে মৃতের পরিবার অভিযোগ করেছিল, তাঁকে সাসপেন্ড করা হয়েছে।


You might also like!