West Bengal

2 years ago

snakebite death in Naxalbari :নকশালবাড়িতে যুবককে কালাচের ছোবল, জারে সাপ ভরে হাসপাতালে পরিবার

snakebite death in Naxalbari
snakebite death in Naxalbari

 

নকশালবাড়ি, ১ অক্টোবর  : নকশালবাড়িতে যুবককে ছোবল দিল কৃষ্ণ কালাচ । শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি থানার অন্তর্গত হাতিঘিসার সেবদেল্লা জোত গ্রামে। সাপটিকে ধরে জারে করে সেটিকে নিয়েই নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে আসেন পরিবার।যুবকের চিকিৎসা চলছে । রবিবার সাপটিকে টুকরিয়া ঝাড় বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।

জখম যুবকের নাম প্রসূন নাগাসিয়া (২০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে প্রসূন বাড়ির পেছনে কলের পাড়ে গিয়েছিলেন। সেই সময় তাঁকে সাপে ছোবল দেয়। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে বাড়ির লোকেদের জানান। পরিবারের সদস্যরা সাপটিকে খুঁজে বের করেন এবং একটি প্লাস্টিকের জারে ভরে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা সাপটিকে চিহ্নিত করার জন্য একজন সর্পপ্রেমীকে ডাকেন। কৃষ্ণ কালাচ সাপ চিহ্নিত হওয়ার পরেই চিকিৎসা শুরু হয়। প্রাথমিক চিকিৎসার পর প্রসূনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে রেফার করা হয়েছে।

সর্পপ্রেমী তথা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালের চূড়ান্ত বর্ষের ছাত্র ঋত্বিক বিশ্বাস বলেন, ‘এটি কৃষ্ণ কালাচ সাপ। আপাতত আমাদের হেপাজতে রয়েছে। টুকরিয়া ঝাড় বনবিভাগের সঙ্গে আলোচনা হয়েছে। রবিবার সাপটিকে টুকরিয়া ঝাড় বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।’

You might also like!