Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Bhangar: ভাঙড়ে তৃণমূলে যোগ কয়েকশো আইএসএফ কর্মীর

Hundreds of ISF workers join Trinamool in Bhangar
Hundreds of ISF workers join Trinamool in Bhangar

 

ভাঙড়, ৮ সেপ্টেম্বর: দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে এবার কয়েকশো আইএসএফ কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শুক্রবার সকালে ভাঙড়ের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নাটাপুকুর ৬১ নম্বর বুথ থেকে তৃণমূল কংগ্রেস নেতা খইরুল ইসলামের হাত ধরে আইএসএফ কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

তৃণমূল নেতা খইরুল ইসলাম বলেন, “পঞ্চায়েত ভোটের পর সাধারণ মানুষ বুঝেছে আইএফএফের সঙ্গে থাকলে কোন উন্নয়ন হবে না। সেকারণেই আমাদের দলে আবার সকলে ফিরছে। সকলকে নিয়েই আগামীদিনে উন্নয়নের কাজ করা হবে।”

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের পর ভাঙড় জুড়ে একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসে যোগ দেয় আইএসএফের কর্মী সমর্থকরা। এদিন একই রকম ভাবে আইএসএফ কর্মীরা যোগ দিলেন তৃণমূলে। আইএসএফ কর্মী আরসাদ সাঁফুই বলেন, “নিজেদের ভুল বুঝে আবারও তৃণমূল কংগ্রেসে ফিরে এলাম। এলাকায় উন্নয়ন করতে হলে তৃণমূলের সঙ্গে থাকতে হবে।”

You might also like!