Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Tathagata Roy :'২১-এর পর আইনি খাতে সরকার কত টাকা ব্যয় করল, প্রশ্ন তথাগতর

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ২১ আগস্ট  : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনয়নে রাজ্যপালের ভূমিকা নিরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে। এ নিরে প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু সোমবার টুইটারে লিখেছেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে দায়িত্ব পালনের জন্য শ্রী বুদ্ধদেব সাউকে রাজ্যপাল নিয়োগের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার আবার সুপ্রিম কোর্টে গেছে। কিছু বিজেপি বিধায়ক কি সরকারের কাছে উত্তর চাইবেন যে ২০২১ সাল থেকে আইনজীবীদের ফি ইত্যাদির জন্য সরকারী তহবিল থেকে কত টাকা ব্যয় করা হয়েছে?” এর প্রতিলিপি তথাগতবাবু যুক্ত করেছেন রাজ্য বিজেপি-র টুইটারের সঙ্গে।

নবান্নের বক্তব্য, রাজ্যপাল যে পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন, তা বৈধ নয়। রাজ্যের উচ্চ শিক্ষা দফতর বা শিক্ষামন্ত্রীর সঙ্গে কোনও আলোচনা ছাড়াই উপাচার্য নিয়োগে এককভাবে সিদ্ধান্ত নিয়ে চলেছেন আচার্য। যদিও কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলায় ধাক্কা খেয়েছে রাজ্য। তারপর রাজ্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়।

You might also like!