West Bengal

3 years ago

BJP meeting at Simlapalle:সিমলাপালে বিজেপির সভায় অনুমতি হাইকোর্টের

Subhendu Adhikari
Subhendu Adhikari

 

কলকাতা, ১২ মে  : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় ‘না’ পুলিশের, ‘হ্যাঁ’ আদালতের। বাঁকুড়ার সিমলাপালে বিজেপির সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

এদিনের শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, ১৭ মে সেখানে কিছু উৎসব অনুষ্ঠান রয়েছে। তাই ওই দিন সভা বা মিছিল করতে দেওয়া যাবে না। যদিও কী অনুষ্ঠান তা স্পষ্ট করেনি রাজ্য। যদিও রাজ্যের এই দাবি ধোপে টেকেনি আদালতে। ১৭ মে সিমলাপালে বিজেপির সভার অনুমতি দেয় আদালত। দুপুর ৩টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত সভার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।বিচারপতি জানিয়ে দেন, সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকবেন, সেক্ষেত্রে সিআরপিএফ দিয়ে নিরাপত্তা ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য, এই ধরনের মামলার প্রেক্ষিতে এদিন একই সঙ্গে বিচারপতি বলেন, “আগামী দিনে আবেদনকারীদের অনুষ্ঠানের অন্তত ১৫ দিন আগে আবেদন করতে হবে। তার চার দিনের মধ্যে পুলিশ সেই আবেদন নিয়ে তাদের মতামত জানাবে।”


You might also like!