West Bengal

2 years ago

Assam:বদরপুরে ৭০ লক্ষ টাকার হেরোইন বাজেয়াপ্ত, ধৃত পাঁচ

Heroin seized
Heroin seized

 

বদরপুর (অসম), ২৮ অক্টোবর  : মাদক বিরোধী অভিযানে আবারো সাফল্য পেয়েছে বদরপুর পুলিশ । প্রায় ৭০ লক্ষ টাকার হেরোইন বাজেয়াপ্ত করার পাশাপাশি মহিলা সহ পাঁচ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে ।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যারাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে বদরপুর থানার পুলিশ । থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর দল দেওরাইল এলাকায় এক পান দোকানে হানা দিয়ে তল্লাশি করলে উদ্ধার হয় ২২টি সাবান কেস থেকে ২৭৭.২২ গ্রাম হেরোইন । এর পর আটক করা হয় বদরপুর দেওরাইল এলাকার বাসিন্দা হাসান আলি, ইলাকারগুলের নাজির উদ্দিন, কাটিগড়ার বাবুল হুসেন লস্কর সহ মণিপুরের বাসিন্দা লালসাংজো এবং তুনহাউলিয়ান ল্যাঞ্জেলকে ।

করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস জানান, মণিপুর থেকে ড্রাগসের চালান নিয়ে আসার পর পান দোকানে বসেই লেনদেন চলছিল । পুলিশ এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান শুরু হয় । আর এতেই সাফল্য লাভ করেছে পুলিশ । অতিরিক্ত পুলিশ সুপার জানান, এই ঘটনায় মহিলা সহ পাঁচজনকে আটক করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে । বর্তমানে বদরপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । ধৃতদের হেফাজত থেকে মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে ।

You might also like!