Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Hanging body of BJP worker: বাঁকুড়ায় দুই হাত বাঁধা বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার; খুনের অভিযোগ পরিবারের, পুলিশের গাড়ি ভাঙচুর

Hanging body of BJP worker with two hands tied in Bankura recovered
Hanging body of BJP worker with two hands tied in Bankura recovered

 

বাঁকুড়া, ৮ নভেম্বর: বাঁকুড়ায় উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ । বুধাবার সকালে জেলার গঙ্গাজলঘাঁটির নিধিরামপুর থানা এলাকার একটি শিবমন্দিরের পাশের একটি গাছ থেকে এলাকার সক্রিয় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । তাঁর দুটি হাতই বাঁধা ছিল। পরিবারের অভিযোগ, রাজনৈতিক কারণে বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাঁদের গাড়ি ভাঙচুর করে উন্মত্ত জনতা। সবমিলিয়ে বুধবার সকাল থেকেই বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি এলাকায় তুমুল চাঞ্চল্য় ছড়িয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শুভদীপ মিশ্র (৩০)। এলাকায় বিজেপির সক্রিয় কর্মী হিসেবেই পরিচিত তিনি। গত পঞ্চায়েত ভোটে গেরুয়া শিবিরের হয়ে নির্বাচনেও দাঁড়িয়েছিলেন। এদিন সকালে গঙ্গাজলঘাঁটি নিধিরামপুর থানা এলাকার একটি শিবমন্দিরের পাশের একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হাত দুটি বাঁধা ছিল। তাতেই পরিবার ও স্থানীয় বাসিন্দারা মনে করছেন, শুভদীপকে খুন করে দেহ গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে দেহ উদ্ধার করলে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জন । মৃত্যুর কারণ নিয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। মৃত্য়ুর কারণ খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে । তবে রহস্যমৃত্যুর পিছনে সম্পর্কের টানাপোড়েন থাকতে পারে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

You might also like!