Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

MLA Mithali Rai:তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান প্রাক্তন বিধায়ক মিতালী রাইয়ের

Former MLA Mithali Rai has left Trinamool to join BJP
Former MLA Mithali Rai has left Trinamool to join BJP

 

ধূপগুড়ি, ৩ সেপ্টেম্বর  : জলপাইগুড়ির ধূপগুড়িতে উপ নির্বাচনের আগে বড় ধাক্কা তৃণমূল শিবিরে। বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক শ্রীমতী মিতালি রায়। রবিবার ভোটের শেষ প্রচারের দিনের শুরুতেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে তাঁর হাত থেকে দলীয় পতাকা নিয়ে গেরুয়া শিবিরে যোগদান করলেন মিতালি রায়।

মিতালীকে দলে পেয়ে খুশি রাজ্য সভাপতি বলেন, ‘ওনার অভিজ্ঞতা এবং কাজ করার মানসিকতা দলের উপকারে লাগবে। ওনাকে গোটা উত্তরবঙ্গজুড়ে কাজে লাগানো হবে।’ মিতালির দল ছাড়ায় ক্ষতির আশঙ্কা নেই বলে মন্তব্য করে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং বলেন, ‘দলের শীর্ষ নেতৃত্ব যাকে সভামঞ্চে দিদি বলে সম্বোধন করলেন সেই তিনিই পর দিন দল ছাড়লে মানুষ স্পষ্ট বুঝে যায় আসলে তিনি কেমন। বিজেপি বুঝে নিক উনি সম্পদ নাকি সমস্যা।’

প্রসঙ্গত, শনিবারই ধূপগুড়িতে উপ নির্বাচনের প্রচারে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরে বিজেপির প্রাক্তন উত্তরবঙ্গের কো-অর্ডিনেটর তথা জলপাইগুড়ি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি দীপেন প্রামাণিক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালি রায় বিজেপিতে যোগদান করলেন। এদিন মিতালি বলেন, ‘তিন বছর থেকে তো আমাকে বসিয়ে রাখা হয়েছে। প্রাক্তন বিধায়ক ছাড়া আমার আর কোনও অস্তিত্ব ওই দলে ছিল না। কাজ করতে দিচ্ছিল না। এদিকে বানারহাটের হাতিনালাত কাজ হচ্ছে না। রাজবংশিদের অপমান হতে হচ্ছে তৃণমূলের কাছে। এই কারণেই মানুষের কাজ করতে বিজেপিতে যোগদান করলাম।’

You might also like!