
কোচবিহার, ৩০ জুলাই : কোচবিহারে তৃণমূল ছাত্র পরিষদের শহর ব্লকের কার্যালয়ে আগুন। দলীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ১১টা নাগাদ হঠাৎই ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ আকার নেয়। খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতা সায়নদীপ গোস্বামী বলেন, ‘আগুনের লেগে কার্যালয়ের একটি কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ বেশকিছু নথিপত্র পুড়ে গিয়েছে। প্রাথমিকভাবে ধারণা, শর্ট সার্কিট থেকেই এটা হয়েছে। যদিও ষড়যন্ত্রের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।‘ শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল বিভাগের।
