West Bengal

2 years ago

Fire at house: বগটুইয়ে তৃণমূল কর্মীর বাড়িতে আগুন

Fire at house of Trinamool worker in Bogtui
Fire at house of Trinamool worker in Bogtui

 

বগটুই, ২৫ জুলাই: বগটুইয়ে তৃণমূল কর্মীর বাড়িতে ভয়াবহ আগুন । মঙ্গলবার ভোরে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে।অভিযোগ, বগটুইয়ের তৃণমূল কর্মী আলম শেখের বাড়ি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। এদিন ভোরে তাঁর বাড়িতে আগুন লাগানো হয় বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, আলম শেখের বাড়ির কিছু আসবাবপত্র, বিছানা পুড়ে গিয়েছে। তবে তৃণমূল কর্মী বা তাঁর পরিবারের কেউ আক্রান্ত হননি বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবারের আগে শনিবারেও তাঁর বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছিল।

You might also like!