
বেগুসরাই, ২৭ জুলাই : বিহারের বেগুসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে চকিয়া সহকারি থানা এলাকার সিমারিয়া পঞ্চায়েত-১ এলাকায়। মৃতের নাম সুবোধ কুমার সিং।
জানা গেছে. বালি ব্যবসায়ী সুবোধ সিং পশুপালন ও কৃষিকাজও করেন। বৃহস্পতিবার তিনি চাষের কাজ করতে ক্ষেতে গিয়েছিলেন। সেইসময় বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারাত্মকভাবে আহত হন। কিছুক্ষণ পর আশেপাশের লোকজন সুবোধ সিং-কে মটিতে পড়ে থাকতে দেখেন। এরপর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে সুবোধ সিংয়ের। ঘটনার খবর পাওয়া মাত্রই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
