West Bengal

3 years ago

একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবার রাতে মালবাজারে থাকবেন মুখ্যমন্ত্রী। এবারের উত্তরবঙ্গ সফরে প্রশাসনিক সভার পাশাপাশি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানেও যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার বিকেলে মালবাজারে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। আজ রাতে সেখানেই কাটাবেন তিনি। মালবাজারে মুখ্যমন্ত্রী থাকতে পারেন তেসিমলা পঞ্চায়েতের একটি খামারবাড়িতে। ওই খামারবাড়িটি মহেশতলার তৃণমূল বিধায়ক দুলাল দাসের বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগেই ঢেলে সাজানো হয়েছে ওই খামারবাড়িটিকে। তার আশেপাশের এলাকাগুলিও সাজিয়ে তোলা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এব্যাপারে রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন। ‘সরকারি টাকায় প্রাইভেট রিসর্টের সংস্কার কেন?’ অভিযোগে সোচ্চার শুভেন্দু।


You might also like!