West Bengal

2 years ago

Assam:১ অক্টোবর করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের সাফাই অভিযানে শ্রম দান

Donation of labor in the cleaning campaign of Karimganj Health Department
Donation of labor in the cleaning campaign of Karimganj Health Department

 

করিমগঞ্জ (অসম)  : প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সমগ্র দেশের সঙ্গে ১ অক্টোবর করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগ থেকেও সাফাই অভিযানে শ্রম দান করা হবে। ১ অক্টোবর, রবিবার সকাল ১০ টা থেকে ১ ঘন্টা সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের সর্বস্তরের সব স্বাস্থ্য কর্মীরা সাফাই অভিযানে শ্রম দান করবেন। এতে ডাক্তার, প্যারামেডিকস, জেলা হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টার এবং সাবসেন্টারের প্রোগ্রাম ম্যানেজমেন্ট কর্মকর্তারা জনগণের সহায়তায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন।


You might also like!