Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Sukanta Majumdar And Dilip Ghosh : সোমবার ছটের ছুটি প্রসঙ্গে সরব দিলীপ-সুকান্ত

Sukanta Majumdar , Dilip Ghosh
Sukanta Majumdar , Dilip Ghosh

 

পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর  : ছটের ছুটি নিয়ে মোদী সরকারকে খোঁচা দিতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি সোমবারও ছটের ছুটি জানিয়ে বলেছেন, দিল্লি ছুটি দেয় না। আমাদের সরকার ইদ, ছটে ২দিন ছুটি দেয়। এই মন্তব্যকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সাংসদ দিলীপ ঘোষ ।

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের মন্দির তলা পুকুরে সোমবার সকালে ছট পুজো দেখতে গিয়ে ভক্তদের সঙ্গে ঢাকঢোল পিটিয়ে ছট পুজোয় মাতেন দিলীপবাবু। সাংসদকে মুখ্যমন্ত্রীর ছট-মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী ইদে তিন দিন ছুটি দেন। মুখ্যমন্ত্রী ছুটি দেন। বেতনও দেন না, ডিএ দেন না। আর কেন্দ্র সরকার কাজ করে, ছুটি দেয় না... এখানে ছুটি আছে বলে না বেতন, না ডিএ, রসাতলে যাচ্ছে। '

কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দিয়ে বলেন, 'পশ্চিমবঙ্গে তো খেলা-মেলা ছাড়া কিছু নেই। মমতা ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাসী'


You might also like!