West Bengal

2 years ago

Dhupaguri :শপথ নিতে কলকাতায় ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী সদস্য নির্মলচন্দ্র রায়

Dhupaguri by-election winning member Nirmal Chandra Roy
Dhupaguri by-election winning member Nirmal Chandra Roy

 

ধূপগুড়ি, ২৯ সেপ্টেম্বর : শপথ নিতে কলকাতায় গেলেন ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী সদস্য নির্মলচন্দ্র রায়। রাজভবন ও পরিষদীয় মন্ত্রীর ডাকে কলকাতা গিয়েছেন তিনি। শনিবার বিকেল সাড়ে ৪টায় রাজভবনেই শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

এর আগেও নির্মলবাবুর শপথ নিয়ে একাধিক জলঘোলা হয়েছিল। চিঠি পেলেও তা দেরি করে এসেছে বলেও দাবি করেছিলেন তিনি। তবে বৃহস্পতিবার দুপুরে রাজভবন থেকে চিঠি এসেছে। একইভাবে পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ও তাঁকে ডেকেছেন। শুক্রবার সকালে নির্মলবাবু সপরিবারে বাগডোগরা বিমানবন্দরে যান। সেখান থেকে বিমানে কলকাতায় পৌঁছোন। দলীয় নেতৃত্বের সঙ্গে এদিন কথাও বলবেন বলে জানা গিয়েছে। পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেন, ‘৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টের সময় রাজভবনেই শপথগ্রহণ অনুষ্ঠান হবে। রাজ্যপালও চিঠি দিয়েছেন। সেই অনুযায়ী দলের সুপ্রিমোর থেকে শুনে তাঁকেও জানিয়ে দেওয়া হয়েছে।’


You might also like!