West Bengal

3 years ago

Dengue: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আবার মৃত্যু হুগলিতে, বৈদ্যবাটিতে প্রাণ হারাল কিশোরী

Dengue death in baidyabati hooghly
Dengue death in baidyabati hooghly

 

হুগলি, ১২ নভেম্বর : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফের মৃত্যু হুগলি জেলায়। এবার বৈদ্যবাটিতে মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক কিশোরীর। মৃতের নাম কায়নাত পরভিন। তার বয়স ১৫ বছর। বৈদ্যবাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কায়নাত গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল বলে পরিবার সূত্রে খবর। শুক্রবার দুপুরে ওই কিশোরীকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়। কিশোরীর মৃত্যুর পরই পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী। শহরের নিকাশি ব্যবস্থা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। প্রসঙ্গত, গত বুধবার ডেঙ্গুতে উত্তরপাড়ার এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। এবার বৈদ্যবাটিতেও কিশোরীর মৃত্যু হল। এই নিয়ে এখনও পর্যন্ত হুগলিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ন’জনের মৃত্যু হয়েছে। জেলায় মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা ছ’হাজার ছাড়িয়েছে।

You might also like!