
কলকাতা, ১৪ জুন : জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলী সেতু রবিবার আরও এক দফায় বন্ধ রয়েছে। এদিন সকাল ৬টা থেকে দুপুর দুটো পর্যন্ত মোট ৮ ঘন্টা এই সেতুর উপর দিয়ে কোনও যান চলাচল করছে না। ছুটির দিন হলেও, গুরুত্বপূর্ণ এই সেতু বন্ধ থাকায় ভোগান্তির মুখে পড়তে হয়েছে বহু মানুষকে। এ প্রসঙ্গে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ১৪ জুন সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সেই কারণে বিকল্প পথে চলছে যানবাহন। জরুরি রক্ষণাবেক্ষণের জন্যই মূলত বন্ধ রাখা হয়েছে এই সেতু।
