
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সংসদ হামলার ঘটনায় মূলচক্রী ললিত ঝার বিষয়ে খোঁজখবর নিয়ে এবার ইকোপার্ক থানায় পৌঁছলেন দিল্লি পুলিশের আধিকারিকরা। ললিত সম্পর্কে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেন তাঁরা।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কলকাতার বাগুইআটি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন ললিত। এবং রবীন্দ্র সরণীর একটি বাড়ি ভাড়া নিয়ে পড়াতেন তিনি। যদিও ওই দুটো বাড়িই কয়েকদিন ধরে তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে।
বাগুইআটির স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ১০ ডিসেম্বরের থেকে ললিতকে তাঁর বাড়িতে দেখা যায়নি। দিল্লি বেড়াতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি।
এদিকে এই ঘটনায় সোমবার কলকাতায় একাধিক জায়গায় পৌঁছন দিল্লি পুলিশের আধিকারিকরা। ললিত যেখানে যেখানে যেতেন সেই সব এলাকায় তাঁর বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেন তাঁরা।
