West Bengal

2 years ago

Coochbehar Girl Died: হার মানল কোচবিহারের নির্যাতিতা! প্রায় এক সপ্তাহের লড়াই শেষে মৃত্যু, পুলিশের জালে ৫ অভিযুক্ত

Death after almost a week of fighting, 5 accused in police net
Death after almost a week of fighting, 5 accused in police net

 

কোচবিহার, ২৬ জুলাই: প্রায় এক সপ্তাহের লড়াই শেষ, মৃত্যুর কাছে হার মানতে হল কোচবিহারের ‘নির্যাতিতা’-কে। বুধবার সকালে কোচবিহারের এমজেএন হাসপাতালে মৃত্যু হয়েছে তার। এ কথা জানিয়েছেন জেলার ডেপুটি পুলিশ সুপার চন্দন দাস। ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে।

গত ১৮ জুলাই ওই নাবালিকা স্কুলে গিয়েছিল। অসুস্থ বোধ করায় তৃতীয় ক্লাসের পর সে স্কুল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছিল। অভিযোগ, সেই সময় কয়েক জন যুবক তাকে তুলে নিয়ে যায়। সন্ধ্যা হয়ে গেলেও ওই নাবালিকা বাড়ি না ফেরায় তার পরিবারের সদস্যেরা খোঁজাখুঁজি শুরু করেন। এর পর গত ২০ জুলাই পুণ্ডিবাড়ি থানায় মিসিং ডায়েরি করেন তার পরিবারের সদস্যেরা। তাঁদের দাবি, অবশেষে তাঁরা জানতে পারেন কোচবিহারের একটি নার্সিংহোমে ভর্তি ওই নাবালিকা। পুলিশ ঘটনার তদন্তে নেমে পাঁচ জনকে গ্রেফতার করে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা ওই নাবালিকার প্রতিবেশী।

You might also like!