Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Death in road accident in Murshidabad:ঈদে বাড়ি ফেরা আর হল না, মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু

Death in road accident in Murshidabad
Death in road accident in Murshidabad

 

মুর্শিদাবাদ, ২৮ জুন : মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পরিযায়ী শ্রমিক। বুধবার সকালে মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত মোবারকপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম কাজিরুল শেখ। জানা গিয়েছে, ইদুজ্জোহা উপলক্ষ্যে পরিযায়ী শ্রমিকের একটি দল হুগলি থেকে পিকআপ ভ্যানে জঙ্গিপুরের দিকে ফিরছিল।

মোবারকপুরে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে পিক-আপ ভ্যানটির ধাক্কা লাগলে বেশ কয়েকজন জখম হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাজিরুল শেখের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বহরমপুরে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তাঁর।



You might also like!