West Bengal

3 years ago

Maldah : সামসীতে মিডডে মিলের চালে মিলল মরা টিকটিকি ও ইঁদুর, বিক্ষোভ অভিভাবকদের

Maldah
Maldah

 

 সামসী, ১১ জানুয়ারি: মালদার চাঁচলের সাহুরগাছি-বিদ্যানন্দপুর প্রাইমারি স্কুলের মিডডে মিলের চালে মিলল মরা টিকটিকি ও ইঁদুর। বুধবার ঘটনার জেরে ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান।

জানা গিয়েছে, স্কুলে মিডডে মিলের খাবার নিম্নমানের সরবরাহ করা হচ্ছে শিশুদের থেকে এই অভিযোগ পেয়ে এদিন কয়েকজন অভিভাবক স্কুলে যান বিষয়টি প্রধান শিক্ষককে জানাতে। এরপর তাঁরা রান্নাঘরে গিয়ে দেখতে পান চালের ড্রামে মরা টিকিটিকি ও ইঁদুর পড়ে রয়েছে। এই দৃশ্য দেখে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে চাঁচল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যদিও ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জল সাহা অভিভাবকদের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মিডডে মিলের খাবার নিয়ম মেনেই সরবরাহ করা হয়। কিছু অভিভাবক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে অভিযোগ করছেন।‘

চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায় বলেন, ‘চাঁচল-২ ব্লকের বিডিওকে বিষয়টি দেখতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।‘


You might also like!