West Bengal

3 years ago

Dead body of woman : নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রীরই ক্ষতবিক্ষত দেহ উদ্ধার আসানসোলের রাস্তায়

Dead body of woman found in Asansol
Dead body of woman found in Asansol

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার রাতে আসানসোলের নিউটাউন এলাকায় এক তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।পুলিশের অনুমান, তরুণীর বয়স ২২ বছর। খবর পেয়ে নিউটাউনের ১২ নম্বর ওয়ার্ডের রাস্তা থেকে উদ্ধার করে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।বৃহস্পতিবার ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে।

পরে জানা যায় রাস্তায় পাওয়া ক্ষতবিক্ষত তরুণী আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজেরই ছাত্রী। এ-ও জানা গিয়েছে খুন করা হয়েছে কোয়েল হাঁসদা নামে ২২ বছরের ওই আদিবাসী তরুণীকে। এই ঘটনায় ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

অভিযুক্তদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে আসানসোলের হিরাপুর থানার পাশের রাস্তায় ধর্না দেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। বুধবার দুপুরে ডিসি অভিষেক মোদী গিয়ে আশ্বাস দিলে অবরোধ ওঠে।

অন্য দিকে, মৃতা তরুণীর বাবা লক্ষ্মীনারায়ণ হাঁসদা দাবি করেছেন, তাঁর মেয়েকে খুন করা হয়েছে। ঘটনাচক্রে যে জায়গা থেকে তরুণীর দেহ উদ্ধার হয়, তার ঠিক এক দিন আগে সেই জায়গা থেকে এক ১৪ বছরের নাবালকের দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম শুভম আগরওয়াল। এই পুরো ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

You might also like!