Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

West Bengal

2 years ago

Kalna Crocodile:তর্পণের সময়ে কালনার ভাগীরথীতে কুমির-আতঙ্ক, বোমা ফাটালেন বনকর্মীরা

Kalna Crocodile
Kalna Crocodile

 

কালনা, ১৪ অক্টোবর  : শনিবার মহালয়ার দিনে কালনার ভাগীরথীতে কুমির আতঙ্ক কাটাবার জন্য বোমা ফাটাচ্ছেন বন কর্মীরা। তর্পণ করতে ভাগীরথীতে জড়ো হয়েছে শয়ে শয়ে মানুষ। তাই এদিন বনদফতরের তরফ থেকে নদী তীরবর্তী সমস্ত ঘাটে জল বোমা ফাটানো হচ্ছে। মাইকে করে প্রচার চালানো হচ্ছে নদী বক্ষে।

প্রসঙ্গত, ক’দিন আগে কালনার ১০ নম্বর ওয়ার্ডের পালপাড়ায় লোকালয়ের মধ্যেই একটি কুমির ঢুকে পড়েছিল। গভীর রাতে ওই এলাকায় কুকুর প্রচণ্ড ডাকতে শুরু করেছিল। পরে এলাকাবাসীরা দেখে পাড়ার মধ্যে কুমির ঘুরে বেড়াচ্ছে। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই এলাকার পাশেই ভাগীরথী। তাই সেখান থেকে কুমির লোকালয়ে চলে আসতে পারে। ওই নদীবক্ষেই আবার সেখানকার বাসিন্দার মহালয়ার দিন তর্পণ করেন। তাই এদিন সকাল থেকেই বনকর্মীরা বিশেষভাবে সক্রিয় সেখানে।

You might also like!