
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেখতে দখতে বছর পেরিয়ে গেল রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’র। প্রসঙ্গত, কংগ্রেস নেতার এই ভার ব্যাপী পদযাত্রা জন মানসের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। ‘ভারত জোড়ো যাত্রা’র সূচনার বর্ষপূর্তির দিনে রাজ্যের নানা প্রান্তেই পথে নামল কংগ্রেস।
রাজ্য জুড়ে কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বহরমপুরে শহর ব্লক কংগ্রেসের আয়োজনে সাড়ে পাঁচ কিলোমিটার পদযাত্রায অংশগ্রহণ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পদযাত্রার ভিড় ছিল চোখে পড়ার মতোই।
উল্লেখ্য, কলকাতা শহরেও এ দিন বৃষ্টির মধ্যে একাধিক কর্মসূচি ছিল উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের উদ্যোগে। বিজেপির ‘ফ্যাসিবাদী’ শাসনের প্রতিবাদ জানিয়ে মিছিল ও সভায় ছিলেন শুভঙ্কর সরকার, রানা রায়চৌধুরী, সুমন পাল, তপন আগরওয়াল, শাহিনা জাভেদ, প্রদীপ প্রসাদ, আশুতোষ চট্টোপাধ্যায়, সুমন রায়চৌধুরী প্রমুখ।
