
দুর্গাপুর : দেশজুড়ে শুরু হয়েছে স্বচ্ছ ভারত মিশন। আর সেই উপলক্ষ্যে দুর্গাপুর মহকুমা হাসপাতালে সাফাই অভিযান করল সিআরপিএফ জওয়ানরা। রবিবার বিধাননগরে গোটা মহকুমা হাসপাতাল চত্ত্বর সাফাই করে ১৬৯ নং ব্যাটালিয়ন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) জওয়ানরা।
হাসপাতাল চত্ত্বরে পড়ে থাকা নোংরা আবর্জনা পরিস্কারের পাশাপাশি হাসপাতালের স্যানিটেশন কর্মী, ভর্তি রোগী এবং রোগীর পরিচর্যাকারীদের পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়। একইসঙ্গে স্থানীয় লোকজনকেও স্বচ্ছতা পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয়। সাফাই অভিযানে উপস্থিত ছিলেন, সিআরপিএফ ১৬৯ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট সঞ্জয় শর্মা, সহকারী কমান্ড্যান্ট আনিস কুমার সিনহা, উপ ইন্সপেক্টর সঞ্জয় চৌধুরী, সাব ইন্সপেক্টর প্রমোদ সিং এবং অন্যান্য জওয়ানরা।
