Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Police attacked:কয়লা চুরিকে কেন্দ্র করে আসানসোলের ইসিএলের খনিতে খন্ডযুদ্ধ,বেশ কয়েক জন গ্রেফতার আসানসোলে

Clash in Asansol's ECL mine over coal theft
Clash in Asansol's ECL mine over coal theft

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কয়লা চুরিকে কেন্দ্র করে বুধবার সকালে উত্তেজনা আসানসোলের বারাবনিতে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এদিন ভোরে ইসিএলের বেগুনিয়ার খনিতে হানা দিয়েছিল বেশ কয়েকজন। নিরাপত্তার ফাঁক গলে তারা ভিতরে ঢুকে গিয়েছিল।

বুধবার ভোরে এক দল কয়লাচোর বারাবনি থানার কাপিষ্টার বেগুনিয়া কয়লাখনিতে কয়লা চুরি করতে আসে। ইসিএলের নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন। তাতে দু’পক্ষের মারামারি বেধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিআইএসএফ। তারাও চুরিতে বাধা দিতে গেলে সিআইএসএফকে লক্ষ্য করে চোরেরা ইট ছোড়ে বলে অভিযোগ। এর পর ঘটনাস্থলে আসে বারাবনি থানার পুলিশ। পুলিশকে লক্ষ্য করেও ইট-পাটকেল ছোড়ে কয়লাচোরেরা। এই ঘটনায় কয়েক জন আহত হয়েছেন বলে খবর। ইসিএল এবং পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এর পর বারাবনি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে কয়েক জন চোরকে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ জানিয়েছে, ভোরে ইসিএলের নিরাপত্তাকর্মীরা কয়লাখনিতে হানা দেন। তখন তাঁদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। পরে প্রায় পাঁচ ভ্যান সিআইএসএফ বারাবনি থানার অন্তর্গত কাপিষ্টা বেগুনিয়া কোলিয়ারিতে আসে। কয়লাচোরেরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরেও ইটপাটকেল ছুড়তে শুরু করে। খনির ভিতরে নিরাপত্তাবাহিনীকে ঘিরে ধরে চলে পাথরবাজি। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে সিআইএসএফ কর্মীদের উদ্ধার করে নিয়ে আসে। পাশাপাশি, বেশ কয়েক জন কয়লাচোরকেও গ্রেফতার করা হয়েছে। কয়লাচোরেদের ছোড়া ইটের ঘায়ে পুলিশের একটি গাড়ির কাচ ভেঙেছে। তবে কোনও পুলিশকর্মী এই ঘটনায় আহত হননি বলে জানা গিয়েছে।


You might also like!