Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Dr. Mansukh Mandvia:ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ সম্পর্কে পশ্চিমবঙ্গকে সতর্ক করেছে কেন্দ্র : ডঃ মনসুখ মান্ডভিয়া

Dr. Mansukh Mandvia
Dr. Mansukh Mandvia

 

কলকাতা : ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ সম্পর্কে পশ্চিমবঙ্গকে সতর্ক করেছে কেন্দ্র। জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া।

তিনি বলেছেন, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো পতঙ্গবাহিত রোগ সম্পর্কে অন্য রাজ্যের মত এই রাজ্যকে আগেই সতর্ক করেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া দু'দিনের সফরে গত সন্ধ্যায় রাজ্যে এসেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার কলকাতায় নিজ মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে আয়ুষ্মান ভারত ও ইনফ্রাস্ট্রাকচার মিশন নিয়ে পর্যালোচনা বৈঠক করেন।

পশ্চিমবঙ্গে জাতীয় হেলথ মিশন বাস্তবায়ন নিয়ে বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, "আজ আমার পশ্চিমবঙ্গ সফরের সময় আমি জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশন, যক্ষ্মা নির্মূল কর্মসূচি, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রগুলি ব্যাপকভাবে পর্যালোচনা করেছি।"

You might also like!