Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

By-election in Buxnagar:উপনির্বাচন : সরব প্রচারের শেষলগ্নে বক্সনগরে প্রচারে ঝড় তুলেছে শাসক দল

By-election in Buxnagar
By-election in Buxnagar

 

বক্সনগর  : জমে উঠেছে বক্সনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রচার। প্রায় শেষলগ্ন সরব প্রচারের।  বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেনের সমর্থনে বক্সনগর ব্যাঙ্ক মাঠে মহিলা মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় মহা জনসভা। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ২০২৩ সালের যে শান্তিপূর্ণ ভাবে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে তা ত্রিপুরার ইতিহাসে নজীরবিহীন ঘটনা। তার আগে ত্রিপুরায় নির্বাচন হওয়া মানে খুন সন্ত্রাস, বোমা বাজির ঘটনা ঘটত। বক্সনগর, ধনপুরের মতো জায়গায় উপনির্বাচন হলে আগে উশৃঙ্খলতার বাতাবরণ দেখা যেত। কিন্তু আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে এখনো পর্যন্ত সেই ধরনের কোন ঘটনা ঘটেনি। এইটাও একটা নজীরবিহীন ঘটনা বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, দেশকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ করে যাচ্ছেন। ২০১৪ সালের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে জন কল্যাণে একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করে চলছেন। তিন তালাক নিষিদ্ধ করার মধ্যদিয়ে সংখ্যা লঘু মা বোনদের শক্তিশালী করেছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার সরকারি চাকুরির ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি বলেন রাজ্য সরকার মহিলাদের স্বাবলম্বী করতে একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার নিরিখে সমগ্র রাজ্যের মা-বোনরা একত্রিত হয়ে বিজেপিকে ২০২৩ সালে পুনঃরায় ক্ষমতায় বসিয়েছে। ৩ শতাংশ বেশি ভোট দিয়ে বিজেপিকে দ্বিতীয়বার ক্ষমতায় বসিয়েছে বলে দাবি করেন তিনি। এইদিনের জনসভায় মুখ্যমন্ত্রী, প্রদেশ বিজেপি সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক কিশোর বর্মণ, বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন সহ অন্যান্যরা। 

You might also like!