West Bengal

3 years ago

ভাটপাড়ায় বোমা ফেটে মৃত্যু কিশোরের, গুরুতর জখম তিন সঙ্গীও

Bhatpara Incident
Bhatpara Incident

 

ভাটপাড়া, ২৫ অক্টোবর : রেললাইনের ধারে পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে গিয়েছিল চার কিশোর। সেই বোমা ফেটে ঘটনাস্থলেই মৃত্যু হল এক কিশোরের। গুরুতর জখম হয়েছে তাঁর বাকি তিন সঙ্গীও। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে ভাটপাড়ার ২৮ নম্বর রেলগেটের কাছে, কাঁকিনাড়া স্টেশনের অদূরে। রেললাইনের ধারে পড়ে থাকা বোমা বল ভেবে খেলছিল ৪ কিশোর।

আচমকাই বিস্ফোরণ হয়, বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হয়েছে ও ৩ কিশোর জখম হয়েছে। তাঁদের মধ্যে ১০ বছরের এক কিশোর গুরুতর আহত হয়েছে। তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সকাল ৭টা নাগাদ কাঁকিনাড়া স্টেশনের কাছে এই বিস্ফোরণ ঘটে। উদ্ধার হয়েছে একটি তাজা বোমা। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় নৈহাটি জিআরপি ও ভাটপাড়া থানার পুলিশ। যায় বম্ব ডিসপোজাল স্কোয়াডও। দুষ্কৃতীরা রেললাইনের ধারে বোমা মজুত করেছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে।


You might also like!