Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Congress staged protest:অসমের পরিস্থিতিও মণিপুরের মতো করতে চাইছে বিজেপি সরকার, অভিযোগ ডিমা হাসাও জেলা কংগ্রেসের

Congress staged protest
Congress staged protest

 

হাফলং (অসম) : অসমের পরিস্থিতিও মণিপুরের মতো করে তুলতে চাইছে বর্তমান বিজেপি সরকার। গুরুতর অভিযোগ করেছেন ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি সমরজিৎ হাফলংবার।

সমরজিৎ বলেন, দরং জেলার মঙ্গলদৈয়ে প্রকাশ্যে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে অসমকেও মণিপুরের মতো অস্থির করে তুলতে চাইছে বিজেপি। এবার হরিয়ানায় শুরু হয়েছে গোষ্ঠী সংঘর্ষ। আসলে দেশে যেভাবে অত্যাবশক সামগ্রীর মূল্য বৃদ্ধি ঘটছে এবং বিজেপির বিভিন্ন জনবিরোধী নীতি নিয়ে যখন সমগ্র দেশের সাধারণ মানুষ প্রতিবাদমুখর হয়ে উঠছেন, এ-থেকে সাধারণ জনতাকে অন্যদিকে পরিচালিত করতে বিজেপি সমগ্র দেশে দাঙ্গা বাঁধিয়ে অস্থির করে তুলতে চাইছে।

আজ  ডিমা হাসাও জেলার মহকুমা সদর মাইবাঙে মাইবাং ব্লক কংগ্রেসের ধরনা কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রদত্ত ভাষণে গুরুতর এই অভিযোগ তুলেছেন ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি সমরজিৎ হাফলংবার। সমগ্র দেশ তথা অসমে অত্যাবশক সামগ্রীর ব্যাপক মূল্যবৃদ্ধি ঘটার প্রতিবাদে মাইবাং বাজারে মঙ্গলবার মাইবাং ব্লক কংগ্রেস প্রতিবাদী কর্মসূচি পালন করে উত্তাল করে তুলেন মাইবাং বাজার এলাকা। ধরনা কর্মসূচিতে অন্যদের সঙ্গে ছিলেন ডিমা হাসাও জেলা কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি কালিজয় সেংইয়ং, জেলা এবং মাইবাং ব্লক কংগ্রেসের নেতা-কর্মীরা।

প্রতিবাদস্থলে দাঁড়িয়ে জেলা কংগ্রেস সভাপতি সাংবাদিকদের বলেন, বর্তমান বিজেপি সরকার হচ্ছে এক ‘নিকম্মা’ সরকার। এই সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে না। তিনি বলেন, বিজেপি সরকার হচ্ছে আদানি-আম্বানির সরকার। সমরজিৎ বলেন, অসম সহ সমগ্র দেশে যে ভাবে অত্যাবশক সামগ্রীর মূল্যবৃদ্ধি ঘটছে, এ-থেকে সাধারণ মানুষের দৃষ্টি সরাতে বিজেপি এবার সমগ্র দেশের পরিস্থিতি অস্থির করে তুলতে চাইছে। বলেন, মঙ্গলদৈয়ে প্রকাশ্যে অস্ত্র প্রশিক্ষণ সে দিকেই ইঙ্গিত করছে। তবে রাজ্যের পুলিশ-প্রধান এ ব্যাপারে দরং পুলিশকে মামলা রুজু করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ভারত জ্বলাও পার্টি, জুমলা পার্টি আর মিথ্যবাদী পার্টি বিজেপি দলকে এবার দেশ তথা ডিমা হাসাও জেলা থেকে উৎখাত করবেন সাধারণ মানুষ।


You might also like!