Breaking News
 
WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

West Bengal

2 years ago

Suvendu Adhikari:'পকেটমার সরকার হইতে সাবধান', বিদ্যুৎ মাশুল নিয়ে শুভেন্দুর বার্তা

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ১২ সেপ্টেম্বর  : ক্রমবর্ধমান বিদ্যুৎ মাশুল নিয়ে প্রতিবাদ আন্দোলনে পূর্ণ সমর্থন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “'বিদ্যুৎ গ্রাহক সমিতি'র প্রতিবাদ আন্দোলনে আমার পূর্ণ সমর্থন রইলো। ওনাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত, এবং এই বিষয়ে আগেও আমি বিধানসভার ভেতরে ও বাইরে সোচ্চার হয়েছি।

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী সরকারের অতি চালাকি ধরা পড়ে গেছে। চুপি চুপি বিভিন্ন খাতে দর বৃদ্ধি করে বিদ্যুতের বিল ব্যাপক ভাবে বাড়িয়ে দিচ্ছে এই সরকার। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। এর একটা হেস্তনেস্ত না করলেই নয়। এই ভাবে লুকিয়ে চুরিয়ে দাম বৃদ্ধি, পকেটমারির সমান। পকেটমার সরকার আর নেই দরকার।”


You might also like!