West Bengal

2 years ago

Vande Bharat Express: বন্দে ভারত ও প্ল্যাটফর্মের ফাঁকে আটকে যাত্রী, কোনওক্রমে রক্ষা

Vande Bharat Express
Vande Bharat Express

 

হাওড়া, ১০ অক্টোবর,  : অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালেও ৬টা ১০ মিনিটে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ২১ নম্বর প্লাটফর্ম থেকে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের ছাড়ার কথা ছিল। সেই মতো ট্রেনটি পুরীর উদ্দেশে রওনা হওয়ার আগে দাঁড়িয়েছিল প্লাটফর্মে।

ঠিক ঘড়ির কাঁটায় ৬টা ১০ নাগাদ ট্রেনটি যখন প্লাটফর্ম ছাড়ে সেই সময় কর্তব্যরত আর পি এফ কর্মীরা লক্ষ্য করেন একজন যাত্রী লাগেজ হাতে দৌড়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছেন। হঠাৎই ওই যাত্রী ওঠার সময় পা পিছলে প্ল্যাটফর্ম এবং ট্রেনের ফাঁকে পড়ে যান।

সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান আরপিএফ ইন্সপেক্টর বিনোদ কুমার চৌধুরী। নিজের জীবনের ঝুঁকি নিয়ে আহত যাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে হাওড়া জেলা হাসপাতালে পাঠান। এখন সেখানেই তিনি চিকিৎসাধীন বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, ঝুঁকি নিয়ে ট্রেনে না ওঠার জন্য রেল থেকে বারবারেই যাত্রীদের সতর্ক করা। তা সত্ত্বেও একশ্রেণীর যাত্রীদের হুশ ফিরছে না। আর সেই কারণেই দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন রেলের আধিকারিকরা। যাত্রীদের অসচেতনতার কারণে উদ্বিগ্ন রেল কর্তৃপক্ষও।


You might also like!