
বাঁকুড়া: ভূমি সম্মানে ভূষিত হোল বাঁকুড়া।জেলার ভূমি সংক্রান্ত সমস্ত নথি ডিজিটালাইজড করার ক্ষেত্রে চূড়ান্ত সাফল্যের স্বীকৃতি হিসাবে এই সম্মান। মঙ্গলবার নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাঁকুড়া জেলা প্রশাসনের প্রেরিত সদস্যদের হাতে পুরস্কার ও শংসা পত্র তুলে দেন।
এই সম্মান প্রাপ্তিতে জেলা শাসককে রাধিকা আইয়ার ভূমি দফতরের সমস্ত কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। গত বৎসর কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত ভূমির যাবতীয় তথ্য ডিজিটালাইজড করার সিদ্ধান্ত নেয়।সেই মোতাবেক সমস্ত জেলা কে এই কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন।এই কাজে দেশের ৭৫ টি জেলা সফল হয়। সেরা হিসেবে প্লাটিনাম, সোনা ও রূপা এই তিন বিভাগ পুরস্কৃত হয়। সফলতার নিরিখে ৯৯ শতাংশ সফল প্লাটিনাম, ৯৫ শতাংশ ও তদুর্ধ সোনা এবং ৯০ শতাংশ ও তদুর্ধ রূপা নির্ধারিত হয়। বাঁকুড়া জেলা ১০০ শতাংশ সফল হওয়ার নজীর সৃষ্টি করে। বাঁকুড়া জেলা ছাড়াও পশ্চিমবঙ্গের হাওড়া, মুর্শিদাবাদ ও নদীয়া প্লাটিনাম ভূষিত হয়।
