Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Chopra: চোপড়ায় মহিলা চা শ্রমিককে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার যুবক

Attempted rape of female worker in Chopra
Attempted rape of female worker in Chopra

 

চোপড়া, ২১ জুন: উত্তর দিনাজপুরের চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার মাতৃ চা বাগানের এক মহিলা চা শ্রমিককে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের নাম জরিফুল ইসলাম। অভিযুক্তকে গ্রেফতার ও শাস্তির দাবিতে এদিন বাগানের শ্রমিকরা স্থানীয় কাঁচাকালী বাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হন। ঘণ্টাখানেক আন্দোলন চলার পর কাঁচাকালী ক্যাম্পের পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই মহিলা শ্রমিককে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।

তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা সহ সম্পাদক তথা স্থানীয় বাসিন্দা অপু দাস বলেন, ‘এদিন বাগানে কাজ চলাকালীন এই ঘটনা ঘটে। এর প্রতিবাদে সরব হয়েছেন শ্রমিক-কর্মীরা। এব্যাপারে চোপড়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।’


You might also like!