West Bengal

3 years ago

ATM :'আস্ত এটিএম মেশিন ডাকাতির চেষ্টা, দুষ্কৃতীদের খোঁজে পুলিশ

Attempt to rob the whole ATM machine, police are looking for the culprits
Attempt to rob the whole ATM machine, police are looking for the culprits

 

সিতাই, ২৯ অক্টোবর : কোচবিহার জেলার সিতাই ব্লকের নেতাজি বাজার এলাকায় গোটা এটিএম মেশিনটাই নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কতিপয় দুষ্কৃতী। যদিও সেই চেষ্টা ভেস্তে দেয় স্থানীয় বাসিন্দারা। শনিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, এদিন ভোর তিনটে নাগাদ নেতাজি বাজারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টারে কোন কিছু কাটার শব্দ শুনতে পান স্থানীয় কিছু মানুষ। এরপরই তাঁরা বাইরে বেড়িয়ে দেখেন জনা কয়েক দুষ্কৃতী গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিনটি কাটার চেষ্টা করছেন। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিতাই থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে গ্যাস সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার, গ্যাস কাটার উদ্ধার করে।

You might also like!