Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

West Bengal

4 months ago

Weather forercast of Bengal: আশ্বিনের আকাশের মুখভার, বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Weather forercast of Bengal
Weather forercast of Bengal

 

কলকাতা, ২১ সেপ্টেম্বর : আশ্বিনের আকাশের মুখভার। মহালয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তার ওপর ষষ্ঠীর আগেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, ফলে এবার পুজোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই পূর্বাভাসে জানিয়েছে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিনই কলকাতা-সহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে এখনও রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার ফলে দুর্গাপুজোর আবহাওয়ায় প্রভাব পড়বে। পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে কিছুটা কম।

You might also like!