West Bengal

3 years ago

Mamata Banerjee :DA আন্দোলনের মাঝে,উৎসব বোনাস বাড়ালেন মমতা

mamata
mamata

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব বোনাস বাড়াল রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। ওই বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  সিদ্ধান্ত নিয়েছেন যে এবার উৎসব বোনাস ৪৮০০ টাকা থেকে বাড়িয়ে ৫৩০০ টাকা করা হবে। অর্থাৎ উৎসব বোনাস আগের বছরের তুলনায় ১০ শতাংশের কিছুটা বেশি বাড়াল রাজ্য সরকার।

গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবেই এই উৎসব বোনাস বাড়াচ্ছে রাজ্য সরকার। আগের বাড়ের তুলনায় এবার ৫০০ টাকা বাড়লেও হিসেব কষলে দেখা যাচ্ছে ছ’বছরে ধাপে ধাপে ১৭০০ টাকা বেড়েছে।

২০১৭ সালে এই উৎসব ভাতা ছিল ৩৬০০ টাকা। পরের বছর বেড়ে হয় ৩৮০০ টাকা। ২০১৯ সালে ফের বেড়ে হয় ৪০০০ টাকা। ২০২০ ও ২০২১ সালে কোভিডের মধ্যেও এই ভাতা বাড়িয়েছিল রাজ্য সরকার। 

রমজান মাস চলছে। সামনের মাসে ইদ। তার আগে এই ঘোষণা করল রাজ্য সরকার। অন্যদিকে মহার্ঘভাতা নিয়েও আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীদের ৪২টি সংগঠনের যৌথ মঞ্চ। অনশন তুললেও, অবস্থান চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় তারা। ডিএ-এর ব্যাপারে সরকার স্পষ্টই বলেছেন, আর সম্ভব নয়। কারণ আর্থিক সঙ্গতি নেই। কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে বলে দাবি নবান্নের। কিন্তু তারমধ্যেও উৎসব বোনাস কিছুটা হলেও বাড়াল নবান্ন।


You might also like!