Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Sandeshkhali News: ফের অগ্নিগর্ভ সন্দেশখালি! তৃণমূল নেতার ফার্ম পোড়াল গ্রামবাসীরা

Again fiery question! Villagers burnt Trinamool leader's farm
Again fiery question! Villagers burnt Trinamool leader's farm

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত সন্দেশখালি। গ্রামবাসীরা নামল জমি দখলে। অভিযুক্ত তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার পোল্ট্রি ফার্ম জ্বালিয়ে দেওয়া হল। সকাল থেকে থমথমে ছিল গোটা এলাকা, বেলা বাড়ার সাথে সাথে উত্তেজনাও চরমে উঠতে থাকে। স্থানীয় গ্রামের মহিলারা দা, কাটারি, লাঠি নিয়ে বেরিয়ে পড়েন। গ্রামবাসীদের ঠেকাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এদিন সন্দেশখালি জুড়ে।

গ্রামবাসীদের অভিযোগ, জেলিয়াখালীতে সাধারণ মানুষের জমি জোর করে দখল করে তাতে পোল্ট্রি ফার্ম করেছিল তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা। বুধবারের পর ফের শুক্রবার সকাল থেকে সেই সব জমি দখলের নামল গ্রামবাসীরা। হাজরা পোল্ট্রি ফার্ম আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়ে জমির দখল নিচ্ছে গ্রামবাসীরা।

গ্রামবাসীরা জানান, তাঁদের জমি দখল করে পোল্ট্রি ফার্ম ও মেছো ভেড়ি তৈরি করেছিল শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দাররা। এরা প্রত্যেকেই শেখ শাহজাহানের অনুগামী। সামন্ত প্রভুদের কায়দায় শিবু হাজরা ও উত্তম সর্দারদের ভয়ে নিজেদের জমিতেই পোল্ট্রি ফার্মে বেগার খাটতে হতো জমির মালিকদের। মজুরি চাইলেই জুটতো প্রহার, জন খাটা স্বামীদের মেরে কোমর ভেঙে দেওয়ারও অভিযোগ করেছেন গ্রামের মহিলারা।

You might also like!