Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

West Bengal

2 years ago

The Gita Path at Digha : ব্রিগেডের পর এবার দিঘায় হতে চলেছে গীতাপাঠের আসর !

The Gita Path at Digha (Symbolic Picture)
The Gita Path at Digha (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতার পর এবার দিঘা!বাংলার এই সৈকত শহরেও অনুষ্ঠিৎ হতে চলেছে দশ হাজার কণ্ঠে গীতাপাঠের আসর !

রাজ্যের কারামন্ত্রী ও রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি জানিয়েছেন, রাজ্য সরকারের উদ্যোগে পর্যটন কেন্দ্র দিঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দির ধাম। লোকসভা ভোটের আগে আগামী এপ্রিল মাসেই তার উদ্বোধন হতে পারে।  মন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, দিঘায় জগন্নাথ মন্দিরের সূচনায় ব্রাহ্মণদের নিয়ে বসবে গীতাপাঠের আসর।

বিভিন্ন সনাতনী সংগঠনের উদ্যোগে গত রবিবারই লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান হয়েছে কলকাতার ব্রিগেড ময়দানে। তাতে দেখা গিয়েছিল বঙ্গ বিজেপির তাবড় নেতানেত্রীদের। প্রধানমন্ত্রী আসতে না পারলেও, ব্রিগেডে গীতাপাঠের প্রশংসা করে লিখিত বার্তা দেন তিনি। সেই অনুষ্ঠান নিয়ে বিজেপি শিবির যখন হিন্দুত্বের পালে হাওয়া তুলতে ব্যস্ত, তখন তৃণমূল সরকারের মন্ত্রীর গলায় শোনা গেল দিঘায় গীতাপাঠের কথা।  

তবে কী গেরুয়া শিবিরের মতই গীতা পাঠ কে হাতিয়ার করে ভোটে ব্যবধান তৈরী করতে উদ্যোগী ঘাসফুল শিবির ও। 


You might also like!